তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০০:২০

তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, তুরস্ক স্থায়ী অস্ত্র বিরতির বিষয়ে তাকে আশ্বস্ত করেছে। সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরাতে রাশিয়ার সঙ্গে তুরস্কের একটি চুক্তি হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্দেশনা আসলো। সিরিয়ায় কুর্দিদের ওপর অভিযান চালানোর কারণে গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। -বিবিসি