ক্যাথলিক চার্চে নারী যাজক নিয়োগের দাবিতে রোমের ভ্যাটিকানে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার উইমেন অর্ডিনেশন ওয়ার্ল্ডওয়াইড নামের একটি গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে। তারা নারী যাজক নিয়োগে থাকা নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানান। ক্যাথলিক রীতি অনুযায়ী নারীরা চার্চের যাজক হিসেবে নিয়োগ পান না। তারা দাবি করেছেন, নারী যাজক নিয়োগ দিলে যাজকের সংকট কেটে যাবে। ঝুঁকিতে থাকা চার্চগুলোও রক্ষা পাবে। সম্প্রতি অ্যামাজন এলাকায় যাজক সংকট মেটাতে বিবাহিত পুরুষদের চার্চে নিয়োগ দেওয়ার অনুমতি দেওয়ার পর মঙ্গলবার বিক্ষোভ করলো গ্রুপটি। - দ্য গার্ডিয়ান
