নওয়াজকে বিষ প্রয়োগের অভিযোগ ছেলের

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০০:২১

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে হুসেন নওয়াজ। দুর্নীতি বিরোধী সংস্থার হেফাজতে থাকা অবস্থায় নওয়াজকে বিষ দেওয়া হতে পারে বলে মঙ্গলবার অভিযোগ করেন হুসেন নওয়াজ। সোমবার রাতে হঠাত্ করে অসুস্থতা বাড়লে ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই রক্ত পরীক্ষার পর চিকিত্সকরা জানিয়েছেন, প্ল্যাটিলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে গেছে। যদিও মঙ্গলবার তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি চিকিত্সকদের। -ইন্ডিয়া টাইমস