২০২৭ সালের মধ্যে মহাকাশে হোটেল চালুর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা। মহাকাশের সেই হোটেল কেমন দেখতে হবে এর ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তারা। ওই সংস্থা ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনা করেছে। সেখানে নাগরদোলার মতো ঘুরবে হোটেলের ২৪টি মডিউল। ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে, যার জেরে পৃথিবীর মতোই হোটেলের ভিতর ঘুরে বেড়াতে পারবেন সবাই। ১০০ জন অতিথি থাকতে পারবেন এবং মডিউলগুলোতে থাকবে রেস্তোরা, জিম, পানশালা, কনসার্টের জায়গা ও সিনেমা হলসহ সবরকম বিনোদনের ব্যবস্থা। -আনন্দবাজার পত্রিকা
