ম্যাজিক শিল্পের উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক কর্মশালা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০০:২২

 ‘ম্যাজিক শিল্পের উন্নয়ন এবং ম্যাজিশিয়ানদের নেটওয়ার্কিং’ নিয়ে ঢাকায় এক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ম্যাজিক শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন দেশের ম্যাজিশিয়ানদের মধ্যে কার্যকর যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সম্ভাবনাময় ম্যাজিক শিল্পের উন্নয়নে তারা সরকারসহ সংশ্লিষ্ট মহলের সহযোগিতাও কামনা করেছেন। রাজধানী ঢাকার উত্তরায় ম্যাজিক থিয়েটারে দুই দিনব্যাপী এ কর্মশালার গতকাল ছিল শেষ দিন।

ম্যাজিশিয়ানস সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি) এ কর্মশালার আয়োজন করে। দেশ-বিদেশের ১০০ ম্যাজিশিয়ান এ কর্মশালায় অংশ নেন। এরই মধ্যে রয়েছেন থাইল্যান্ডের জাদুশিল্পী মামাদা, চীনের ড্যানিয়েল বুম এবং ভারত থেকে জাদুশিল্পী এস লাল, সুভাস প্রমুখ। এমএসবির সভাপতি জুয়েল আইচ ও সেক্রেটারি আলীরাজ, জাদুশিল্পী উলফাত কবির কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি