জন্মদিনের উপহার হিসেবে গাছ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪

জন্মদিনে বন্ধু ও স্বজনরা উপহার হিসেবে কত কিছু দেয়। কিন্তু গাছের চারা কখনো পাইনি। অথচ গাছ হতে পারে শ্রেষ্ঠ উপহার। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের অক্সিজেন, ফল-ফলাদি ও রোগের চিকিত্সাও দিয়ে থাকে। এক কথায় দৈনন্দিন জীবনে গাছের ভূমিকা অপরিসীম। তাই জন্মদিনে অন্যান্য উপহারের পাশাপাশি গাছ উপহার দেবার প্রবণতা তৈরি হলে গাছ রোপণের আগ্রহ বাড়াতে তা বিশেষ ভূমিকা রাখবে। ইদানীং যেমন ছাদবাগানের ধারণা জনপ্রিয় হয়ে উঠছে, যা নগরের পরিবেশদূষণ রোধে কিছুটা হলেও ভূমিকা রাখছে। তাই জন্মদিনের সেরা উপহার হোক গাছ।

আলতাফ হোসেন হূদয় খান

পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড, অক্সিজেন,

বায়েজিদ, চট্টগ্রাম