বাঘের রাজা হওয়া

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২০:২৫

এক বনে ছিল এক বাঘ। তার খুব ইচ্ছা সে রাজা হবে। একরাতে সে রাজার গল্প পড়ছিল। হঠাত্ তার মনে হলো সে এক কুয়ার ভেতর পড়ে যাচ্ছে। সে চিত্কার করতে লাগল। এরপর বাঘ দেখল সে এক রাজমহলের মধ্যে। তার শরীরে রাজার পোশাক। তাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো। সবাই তাকে সম্মান করছে। তারপর বাঘকে খাবার টেবিলে নিয়ে যাওয়া হলো। সে মাংস-পোলাও আরো কত খাবার খেল। খাওয়া-দাওয়া শেষ, বাঘ এখন ঘুমাবে। বাঘ নরম বিছানায় ঘুমানোর জন্য আরাম করে চোখ বন্ধ করল। একটু পরেই চোখ খুলে সে দেখল, বনে গুহার মধ্যে শুয়ে আছে। বাঘ বুঝতে পারল—সে স্বপ্ন দেখছিল।

দ্বিতীয় শ্রেণি, বয়স : ৮

রিলায়েন্স ইউনিভার্সেল স্কুল, ঢাকা