গাড়ি আছে
নানান প্রকার
একেক জনের
একেক আকার
গরুর গাড়ি, খেলনা, ঠেলা
টেম্পো ও ট্রাক বাসের মেলা
দু-একটা নয় সংখ্যা ম্যালা।
রেলগাড়িটা ঝিকির ঝিক
লাইন ধরে সে চলছে
আপনমনে ঠিকির ঠিক
কত্তো কথাই বলছে।
উড়োজাহাজ আকাশপারে
মানুষজনকে পেটে নিয়ে
এত্তো ওজন শরীর দিয়ে
ইচ্ছেমতন উড়তে পারে।
রকেট আছে আরো
তাকে বলতে পারো
অন্য গ্রহের যান,
দুরন্ত যে রকেট গতি
সামান্য নয় অনেক অতি
উঁচুতে ওর স্থান।
