রাঙ্গাবালীতে বিদ্যুত্ নেই

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:০২

দেশের সর্ব দক্ষিণের সাগরপাড়ের একটি উপজেলা রাঙ্গাবালী। জেলা শহর পটুয়াখালী থেকে দুই ঘণ্টা সড়কপথে  আধা ঘণ্টা উত্তাল আগুনমুখা নদী পার হয়ে সেখানে পৌঁছাতে হয়। ঐ উপজেলায় সরকারি হাসপাতাল ও বিদ্যুত্ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় কত রকমের বরাদ্দ থাকে। কত রকমের প্রজেক্ট পাশ হয়। শুধু নজর পড়ে না এখানে। এখানকার প্রতিটি মানুষের প্রাণের দাবি আলোর মুখ দেখার। তারাও উন্নয়নের আলোয় আলোকিত করতে চায় নিজেদের। এমন অনেক প্রত্যন্ত জায়গা রয়েছে, যেখানে বিদ্যুত্ আছে। সারা দেশে এখানকার তরমুজ ও ইলিশ মাছের প্রচুর চাহিদা রয়েছে। ঢাকায় তরমুজ আড়তদাররা খুব গর্বের সঙ্গে ‘রাঙ্গাবালীর তরমুজ’ বলে বিক্রি করে। তাই বলব—অচিরেই যাতে আমাদের বিষয়টি সরকার বিবেচনায় নেয়।

তাইমুন ইসলাম রায়হান

রাঙ্গাবালী, পটুয়াখালী