বরিশালের শহীদ আব্দুর সেরনিয়াবাত স্টেডিয়ামে আগামীকাল শনিবার অনূর্ধ্ব-১৯ যুব আন্তর্জাতিক ৪ দিনের ক্রিকেট ম্যাচ বিনামূল্যে উপভোগ করবেন বরিশালবাসী। শনিবার সকাল ৯টায় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস এম অজিয়র রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলোসহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে গতকাল সকালে বাংলাদেশ দল ও বিকেলে শ্রীলঙ্কা দল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে অনুশীলন করেন। উভয় দলের হোটেলের চারপাশে সার্বিক নিরাপত্তাসহ আসা-যাওয়ার পথ এবং স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিত করা হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে।
