টি-টেনে থাকছে না পাকিস্তানি ক্রিকেটার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:১৭

পাকিস্তানি ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেট খেলার অনুমতি বাতিল করেছে। টি-টেন লিগের তৃতীয় সিজন আবুধাবিতে নভেম্বরের ১৫-২৪ তারিখে অনুষ্ঠিত হবে। ঘটনাচক্রে টি-টেনের সূচি পাকিস্তান জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিটনেস ক্যাম্প একই সময়ে পড়েছে।