ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সদরপুর সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের নবীনবরণ, ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ প্রফেসর ডা. কাকলী মুখোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, সদরপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, সদরপুর থানার ওসি সৈয়দ লুত্ফর রহমান প্রমুখ। এর আগে তিনি কলেজের শিক্ষার্থীদের বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য উদ্বোধন করেন।
