পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:২৩

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে আবু নোয়াফ নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নোয়াফ সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার ব্যবসায়ী আবুল বশরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ঘরের উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল নোয়াফ। কোনো এক সময় সবার অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি কামরুল আজম খবরটি শুনেছেন উল্লেখ করে বলেন, নোয়াফের অকালমৃত্যুতে পরিবারে মাতম চলছে।