কাঠালিয়ায় ইয়াবাসহ আটক এক

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:২৪

কাঠালিয়ায় খলিলুর রহমান ওরফে বধাই নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

গত বুধবার ভোর রাতে উপজেলার আমুয়া বন্দরের উত্তর পাড় থেকে তাকে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। 

থানার এসআই মো. আবু বকর ও এএসআই মিলন চন্দ্র হাওলাদারের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমুয়া বন্দরের উত্তর পাড় ফোরকানের দোকানের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। থানার এএসআই মিলন চন্দ্র হাওলাদার জানান, বধাই এ যাবত্ চুরি ও মাদকের কারণে কমপক্ষে ২০ বার গ্রেফতার হয়েছে। মাদক মামলায় তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।