কিশোরগঞ্জের মিঠামইনে বাবার লাঠির আঘাতে ছেলে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মিঠামইন উপজেলার খুলিয়ারপাড়া গ্রামে। নিহত মিঠুন (২৩) উক্ত গ্রামের মতিলাল দাসের পুত্র। লাশটি বৃহস্পতিবার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মিঠামইন থানার ওসি জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল বৃহস্পতিবার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। মতিলাল দাস পলাতক বলে ওসি জানান।
