লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরঘারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহূত দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত ছিদ্দিকা বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযানের সঙ্গে আরো ছিলেন লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল হক।
