গোপন তথ্য অপব্যবহার করায় অস্ট্রেলিয়ার সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এর কয়েক বছর আগে তদন্ত চলাকালে তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, স্পর্শকাতর গোপন তথ্য অপব্যবহার করার কারণে বুধবার রোজার উরেনকে আদালতের সামনে হাজির করা হয়। তার বিরুদ্ধে প্রায় ৩০টি অভিযোগ দায়ের করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ভোলার ঘটনায় হ্যাকারদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অস্ট্রেলিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ২০১৫ সালের অক্টোবর মাসে উরেনের ক্যানবেরার বাসায় অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে গোপনীয় বেশকিছু নথি উদ্ধার করে। উরেন ন্যাশনাল এসেসমেন্ট দপ্তরের উপ-প্রধান ছিলেন। বর্তমানে অফিসটি বন্ধ রয়েছে।
সূত্র: বাসস
ইত্তেফাক/এসইউ
