চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষ গোলদাতা হিসেবে নাম লেখালেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোভস্কি। তাতে ছেদ ঘটলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্যের। আয়াক্সের মাঠে বায়ার্নের ৩-৩ ড্রয়ে দুই গোল করেন তিনি। এ ড্রয়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা গ্রুপ জয়ী হলো। অপরদিকে পোল্যান্ড স্ট্রাইকারটির গোল দাঁড়ালো আটটি। বার্সেলোনা তারকা মেসির চাইতে যা দুটি বেশি। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন রোমার এডিন জেকো ও আয়াক্সের ডুসান ট্যাডিচ। ২০১০-১১ মৌসুমের পর এ নিয়ে দ্বিতীয়বার অর্জনটিতে নাম নেই মেসি কিংবা রোনালদোর। এর আগে ২০১৪-১৫ মৌসুমে লুইজ আদ্রিয়ানো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নয় গোল করে শীর্ষে উঠেছিলেন। এ মৌসুমে বুন্দেশলিগাতেও শীর্ষ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন লেভানডোভস্কি।
