সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল রেখে সৌদি আরব রিয়াদের স্থানীয় সময় সকাল ৭ টায় পরীক্ষার কার্যক্রম শুরু করেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোঃ ফখরুল ইসলাম।
এ বছর পরীক্ষায় অংশ নিয়েছেন নিয়মিত ৫৭ জন ও অনিয়মিত ৮ জনসহ মোট ৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে একজন প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।
কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন শেখ সহিদুল ইসলাম, হল সুপার হিসাবে রয়েছেন আহমেদ করিম ইমন। পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান ডঃ ফরিদ উদ্দীন আহমদ।
আরও পড়ুনঃ ওসমানীনগরে দুর্ঘটনায় নিহত রিফাতের পরিবারে শোকের মাতম
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আফজাল হোসেন বলেন, ‘বরাবরের মতো আমাদের শিক্ষার্থীরা এবারও ভালো রেজাল্ট করবে ইনশা আল্লাহ।’
ইত্তেফাক/নূহু
