গ্রন্থমেলায় ঐতিহ্য প্রকাশ করছে ১১১ বই

আগামীকাল শুরু হচ্ছে ‘অমর একুশে গ্রন্থমেলা-২০২০’। রবিবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন। প্রকাশনা সংস্থা ঐতিহ্য ২০০০ সাল থেকে নিয়মিত এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিবছরই ঐতিহ্য পাঠকদের কাছে বৈচিত্র্যপূর্ণ ও নানা ধরনের বই নিয়ে হাজির হয়।

এবারের মেলাকে সামনে রেখে ইতিমধ্যে ঐতিহ্যর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। পূর্বে প্রকাশিত সহস্রাধিক বইসহ ১১১টি নতুন বই থাকছে গ্রন্থমেলায় ঐতিহ্যের ১৪ নম্বর প্যাভিলিয়নে।

শুধু বই প্রকাশ না, ঐতিহ্য ইতিমধ্যে বইকে সারা দেশে ছড়িয়ে দিতে বই বিপণন প্রতিষ্ঠান 'নির্বাচিত' নামে একটি বুক চেইন শপ চালু করেছে। বইমেলায় প্রকাশিত সেরা প্রকাশনাগুলোর সেরা বইও পাওয়া যাবে নির্বাচিততে।

আরো পড়ুন: শুরু হতে যাচ্ছে ঐতিহ্যের বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিত

এছাড়াও ঐতিহ্যের প্যাভিলিয়নে পাঠকরা ঐতিহ্য বুক ক্রেডিট কার্ড, ঐতিহ্য প্রিভিলেজ কার্ড ও ঐতিহ্য পাঠাগার উন্নয়ন বই অনুদান ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।

ইত্তেফাক/এএএম