করোনায় মৃত্যু নিয়ে মিথ্যা বলছে ইরান? 

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। তবে দেশটির এক সাংসদের অভিযোগ, কেবল কোম নগরীতেই ৫০ জনের মৃত্যু হয়েছে।  

দেশটির সরকার গতকাল জানিয়েছে,  সেখানে করোনাভাইরাসে ৪৩ জন আক্রান্ত হয়েছে। এদের বেশিরভাগই পবিত্র কোম নগরীর। এরপর গতকাল কোমের একজন এমপি অভিযোগ করে বলেন, সরকার করোনাভাইরাসের সংক্রমণের আসল চিত্র আড়াল করার চেষ্টা করছে।   

তিনি দাবি করেন, কেবল কোম নগরীতেই ৫০ জনের মতো মানুষ মারা গেছে।  তবে ইরানের স্বাস্থ্যমন্ত্রী এই দাবি প্রত্যাখ্যান করেছেন।  

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত  রবিবার থেকে ইরানের ১৪ টি প্রদেশের স্কুল, বিশ্ববিদ্যালয় অন্যান্য শিক্ষা কেন্দ্রকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এসব অঞ্চলের মধ্যে কোম, গিলান, মারকাজি, আরদাবিল, কারমানশাহ, কাজভিন, যানযান, মাজান্দারান, গোলেস্তান, হামেদান, আল্বোরজ, সেমনান, কুর্দিস্তান, এবং তেহরান।

সেইসঙ্গে ইরানের সমস্ত হলগুলিতে শিল্প ও সিনেমা অনুষ্ঠান বাতিলের নির্দেশ দেয়া হয়েছে। 

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে।  প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। রয়টার্স, বিবিসি, আলজাজিরা।

ইত্তেফাক/এসআর