সোশ্যাল মিডিয়া ছাড়ার কারণ জানালেন মোদি

হঠাৎ করে গতকাল সোমবার সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সোশ্যাল মিডিয়া ছাড়ার আসল কারণ জানালেন তিনি। একদিনের জন্য নরেন্দ্র মোদি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এমন একজন নারীকে দিতে চান যার কাজ মানুষকে অনুপ্রাণিত করেছে । এজন্যই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মোদি। 

মঙ্গলবার একটি টুইট বার্তায় মোদি জানায়, এই নারী দিবসে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এমন এক নারীকে দেবো যার কাজ আমাদের অনুপ্রাণিত করেছে। এর মাধ্যমে লাখ লাখ মানুষ অনুপ্রাণিত হবেন। এই টুইট বার্তায় মোদি নারীদেরকে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট  পাওয়ার জন্য অনুপ্রেরণাদায়ক কাজের ঘটনা লেখে পাঠানোর আহ্বান জানান। 

 

This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.

Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu

— Narendra Modi (@narendramodi) March 3, 2020

 

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি লেখেন, আগামী রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিচ্ছেন তিনি।