সোশ্যাল মিডিয়া ছাড়ছেন না মোদি

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলো করা হয় এমন রাজনীতিবিদদের মধ্যে প্রথম সারিতেই আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে প্রধানমন্ত্রী টুইট করেন যে আগামী রবিবার তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দিচ্ছেন। কিন্তু না। তিনি নারী দিবসের ঐ দিনে তার অ্যাকাউন্টগুলো নারীদের হাতে তুলে দেবেন। খবর এনডিটিভির

প্রধানমন্ত্রী মোদির সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার পোস্ট ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। গতকাল মঙ্গলবার টুইট করে মোদি বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। এই নারী দিবসে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া হবে সেই সব মহিলাদের, যাদের জীবন ও কাজ আমাদের প্রেরণা জোগায়। #SheInspiresUs হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে পারবেন মহিলারা। 

আরও পড়ুন: বর্ধিত দামের বিদ্যুৎ বিলে জনগণের বাড়তি খরচ ২৬২৪ কোটি টাকা

সোমবার রাতে প্রধানমন্ত্রী টুইট করেন যে আগামী রবিবার তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দিচ্ছেন। তার ভক্তরা প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়া না ছাড়ার অনুরোধ করেন। কিছুক্ষণের মধ্যেই #NoSir হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ড হয়ে যায়।

ইত্তেফাক/এসি