করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে একে একে আক্রান্ত দেশের সংখ্যা বেড়ে চলছে। সেই সঙ্গে বেড়ে চলছে আক্রান্তের সংখ্যাও। করোনায় আক্রান্ত দেশের তালিকায় রয়েছে ভারতও। এমন অবস্থায় করোনা ভাইরাসের আতঙ্কে আসন্ন হোলি উৎসব থেকে বিরত রাখার ঘোষণা দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক টুইট বার্তায় জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার প্রথাগতভাবে হোলিতে রাষ্ট্রপতি ভবনে হোলির কোনও অনুষ্ঠান হবে না।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১০ মার্চ হোলি উৎসব। হোলিতে একে অপরকে রং মাখিয়ে উদযাপন করা হয়। ফলে এখানে একে অপরকে শারীরিক ভারে স্পর্শ করতে হয়। এছাড়াও হোলি উৎসবে বেশ বড় রকমে জনসমাগমও ঘটে। করোনা ভাইরাস যাতে না ছড়াতে পারে, এজন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে।
With alertness and safeguards, we all can help contain the outbreak of COVID-19 Novel Coronavirus. In a precautionary measure, the Rashtrapati Bhavan will not hold the traditional Holi gatherings.
— President of India (@rashtrapatibhvn) March 4, 2020
এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে হোলি উৎসবে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোন জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনেই এইবারের হোলি উৎসবে আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আরও পড়ুন: বিয়ের দিন বিরিয়ানি খুব একটা খেতে পারেনি সৌম!
এদিন বিজেপি সভাপতি জে পি নাড্ডা এক টুইট বার্তায় বলেছেন তিনিও হোলি উৎসব থেকে নিজেকে বিরত রাখবেন। টুইট বার্তায় তিনি বলেন, বিশ্ব এখন কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে লড়াই করছে। বিভিন্ন দেশ ও চিকিৎসকরা হাতে হাত রেখে কাজ করছে। এমন অবস্থায় আমি ঘোষণা করছি, এবার আর কোন হোলি আয়োজনে অংশ নিচ্ছি না কিংবা হোলি খেলছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
এনডিটিভির খবরে বলা হয়, ভারতে করোনাভাইরাসে নতুন করে ১৬ জন ইতালির পর্যটক আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে।
ইত্তেফাক/আরআই