করোনা আতঙ্ক: কাতার যেতে পারবেনা বাংলাদেশসহ ১৪ দেশ 

করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে এবার করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ১৪ দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কাতার সরকার। এর মধ্যে রয়েছে বাংলাদেশও।

বাংলাদেশসহ ১৪ দেশের কেউ কাতারে প্রবেশ করতে পারবে না বলে খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। সোমবার থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছে গণমাধ্যমটি। বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কাতার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো।

বাংলাদেশ ছাড়াও চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইনস, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, সিরিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা আপাতত মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন: করোনা ভাইরাস : অর্ধেকেরও বেশি ফ্লাইট হ্রাস করবে বিমান

আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে কাতারে সব মিলিয়ে ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে । কাতার এয়ারওয়েজ ইতিমধ্যে ইতালির সঙ্গে সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। এ ছাড়া চীনের বেশ কিছু বিমানবন্দরের সঙ্গে কাতারের বিমান যোগাযোগ আপাতত বন্ধ।


ইত্তেফাক/আরআই