বাড়ি ফেরা হলো না জয়ীর

জয়পুরহাড়ের পাঁচবিবি পৌরসভার সামনে বাসচাপায় জয়ী (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু পাঁচবিবি পৌর শহরের দমদমা গ্রামের হিন্দু পল্লীর শ্রী গোবিন্দ কুন্ডুর মেয়ে। 

পাঁচবিবি থানা পুলিশ ঘাতক বাসটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

আরো পড়ুন: নারীর ক্ষমতায়ন নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে: মেয়র আতিকুল 

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায়, সিরাজগঞ্জের বাবার বাড়ি থেকে তিন মেয়েকে নিয়ে তাদের মা জেনিন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৫৯৯) বাসে পাঁচবিবি স্বামীর বাড়িতে আসছিল। সবার ছোট জয়ীকে কোলে নিয়ে মা বাস থেকে নামে এবং অন্য দুই মেয়েকে নামাতে গেলে ছোট শিশুটি দৌড় দিয়ে মায়ের কাছে আসাতে চায়। ঠিক সেই সময় বাসের চাকার নিচে পড়ে যায়। স্থানীয়রা দুর্ঘটনা কবলিত শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

দুর্ঘটনার বিষয়টি পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান নিশ্চিত করেছেন।


ইত্তেফাক/এএএম