পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ করোনা ভাইরাসে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। এর মধ্যে পাকিস্তানেও দিনে দিনে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তে সংখ্যা। বুধবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০।

পাকিস্তান সরকারে মুখপাত্র ফয়জুল্লাহ ফিরাকের বরাত দিয়ে গণমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানে সর্বশেষ ১৪ বছর বয়সী এক কিশোর আক্রান্তের বিষয় নিশ্চিত হওয়ার পর এই সংখ্যা দিয়ে দাঁড়ালো ২০।  

ফয়জুল্লাহ জানিয়েছেন, সর্বশেষ বুধবার গিগিট বালতিস্তানে দ্বিতীয় করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত ১৪ বছর বয়সী ওই ব্যক্তি স্কর্দুরের বাসিন্দা। আক্রান্ত ব্যক্তি স্কর্দুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

করোনা নিয়ে প্রস্তুতি জানিয়ে পাক সরকারে মুখপাত্র ফয়জুল্লাহ জানান, দেশটিতে করোনায় আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করতে ১৩৯০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: করোনা আতঙ্কে আইপিএল বন্ধের আবেদন ভারতীয় হাইকোর্টে

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইসের আবির্ভাব ঘটে। এরপর ১০৭টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে চার হাজার দুইশজন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের এক লাখ ১৪ হাজার মানুষ।

ইত্তেফাক/আরআই