চলমান দুর্যোগ কর্মহীন-অভাবী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা সরকার করেছে। সাধারণ রোগীরা যেন হাসপাতালে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে দিকে চিকিৎসকগণকে খেয়াল রাখতে হবে। কেউ ঘর থেকে বের হবেন না, স্বাস্থ্য নীতি মেনে চলুন তবেই এ ভয়াবহ মরণ ব্যধি থেকে রক্ষা পাবেন। বয়স্ক, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গদের শতভাগ ভাতার আওতায় আনা হবে।
শনিবার নেত্রকোনার মদনে ১২০জন বৃহন্নলাদের মধ্যে নগদ টাকা ও চাল এবং ১৪জন দরিদ্র ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে গিয়ে পাবলিক হল রুমে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এসব কথা বলেন।
আরও পড়ুন: ক্রান্তিকালেও চুরি, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
এ সময়, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, ইউএনও মো. ওয়ালীউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল জামাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক দীপক সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সম্পাদক আবুল বাশার খান এখলাছ, জেলা পরিষদ সদস্য এ,কে,এম সাইফুল ইলাম হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি