করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে নিজের মতের সঙ্গে অমিল হওয়ায় যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফসিকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কয়েকবার টুইট বার্তায় তাকে চাকরিচ্যুত করার নির্দেশ দেন।
সম্প্রতি দেশটির ন্যাশনাল ইনস্টিটিউটস অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকসিয়াস ডিজেজেস এর প্রধান ডা. ফসি মার্কিন মিডিয়া সিএনএনকে বলেন, বাড়িতে থাকা এবং সামাজিক দূরত্বের বিষয়টি আগেই কার্যকর করলে অনেক মানুষের জীবন বেঁচে যেত।
তবে তিনি বলেন, পেছনে ফেরা এখন আর সম্ভব নয়। আর দ্রুত কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটাও জটিল ছিল।
তার এই সাক্ষাত্কারে ক্ষিপ্ত হন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত ৫ লাখ ৬২ হাজার আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ১৬৩ জনের।
এদিকে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু এবং রিপাবলিকান দলের দাতা বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী স্ট্যানলি চেরা কোভিড-১৯ রোগে মারা গেছেন।
ইত্তেফাক/এসআর