মিশরে আমেরিকান বন্দী নিরাপদ রাখার আর্জি! 

করোনা ভাইরাসের মহামারি চলাকালীন মিশরে আটক আমেরিকানদের নিরাপদ রাখার আর্জি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে ঠিক কত আমেরিকান বন্দী আছেন সে বিষয়ে কোন তথ্য দেন নি তিনি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মার্কিন বন্দীদের সম্পর্কে বৃহস্পতিবারও কোনও বিবরণ জানায়নি। তবে মিশরে বন্দী থাকা তিনজন আমেরিকানকে নিয়ে একটি তথ্য পাওয়া গেছে। এ মাসে পম্পেওর কাছে পাঠানো এক চিঠিতে বিভিন্ন দেশে আটক আমেরিকান বন্দীদের মুক্তি চেয়ে অনুরোধ জানায় মার্কিন সিনেটরদের দ্বিপক্ষীয় গ্রুপ। করোনা ভাইরাসের ঝুঁকির কথা উল্লেখ করা ওই চিটিতে মিশরে ৩ আমেরিকান বন্দির খবর জানা যায়।

আরও পড়ুন: করোনা আমাদের স্বনির্ভরতা অর্জনের বড় শিক্ষা দিয়েছে: মোদি 

মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরির সঙ্গে ফোন কলে কথা বলেছেন। এবং পম্পেও ওইসময় মিশরে বন্দী আমেরিকান নাগরিকদের নিরাপদে রাখতে জোর দাবি জানান এবং কোভিড-১৯ মহামারি চলাকালীন বন্দীদেরকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হবে।
 
ইত্তেফাক/আরআই