লোহাগড়ায় আরও একজন করোনা পজিটিভ

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ মোট ছয়জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। শনিবার সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, জেলায় মোট ১৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিলো। শনিবার সকাল পর্যন্ত মোট ৫২টি নমুনার ফলাফল পাওয়া গেছে। জেলা মোট আক্রান্তের সংখ্যা সাত।

আরও পড়ুন: সেহেরির পর রোজা করা হলো না বাবার, ছেলের হাতে ঘুমের ঘোরে খুন

সিভিল সার্জন আরও বলেন , লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ আক্রান্ত ছয়জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা সকলেই হোম আইসোলেশনে আছেন। এছাড়া লোহাগড়ায় প্রথম করোনা শনাক্ত উপজেলার পার ছাতরা গ্রামের সৈয়দ সুজনের একাধিকবার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় তাকে ইতিমধ্যে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। 

ইত্তেফাক/এসি