জেলার ফুলবাড়ীয়া উপজেলার ঘুমিয়ে থাকা অবস্থায় বাবাকে ছেলে কুপিয়ে খুন করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল খালেন। তিনি আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার সংলগ্ন মুন্সি বাড়ির বাসিন্দা। ছেলের নাম লিটন মোল্লা (৩৫)। তাকে পুলিশ আটক করেছে। গত শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতের সেহেরির পর এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। তবে কী কারণে এ হত্যাকান্ড তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসীরা জানিয়েছেন, বাবাকে হত্যার জন্য কয়েকদিন ধরে ছেলে লিটন হুমকি দিচ্ছিল। তারা হুমকিতে বাবা আব্দুল খালেক অন্যের বাড়িতে থাকতেন। শুক্রবার দিবাগত রাতের সেহেরি খাবার পর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন বাবা আব্দুল খালেক। পরে ঘুমিয়ে থাকা বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে লিটন মোল্লা পালিয়ে যায়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় ছেলে লিটন মোল্লাকে আটক ও লাশ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এসি
