খুলনায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

খুলনায় ২৭৭ট মসজিদের ৮৩১ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে খাদ্যসামগ্রী দিয়েছে যুবলীগ। শুক্রবার নগরীর খালিশপুর ও দৌলতপুর এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, স্থানীয় সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশনায় শুক্রবার সকাল থেকে নগরীর খালিশপুর ও দৌলতপুর এলাকার ২৭৭টি মসজিদের ৮৩১ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা, চিড়া, চিনি, দুধ, সেমাই, লাউ, কুমড়া, ইত্যাদি। 

আরও পড়ুন: জুয়ার আসর বসানো নিয়ে সংঘর্ষে একজনের মৃত্যু, ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি

তিনি জানান, পর্যায় ক্রমে মহানগরীর অন্য এলাকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে। তিনি  বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা নগরী জুড়ে বিভিন্ন ত্রাণ কার্যক্রম শুরু করেছি। যার অংশ হিসেবে এই কার্যক্রম চলছে।

ইত্তেফাক/এসি