নরসিংদীতে প্রথম করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী রবিবার নরসিংদী জেলায় নতুন করে আরও ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ৯ জনসহ নরসিংদী জেলায় আক্রান্তের সংখ্যা এখন ২১৭ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ১৪০ জন।
আরো পড়ুন : জালিয়াতি মামলায় গ্রেফতার মুমিনুলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
নতুন আক্রান্ত ৯ জনের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি