কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা সংক্রমণে জেলার মুরাদনগরে মারা গেছেন একজন।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩ জন, আদর্শ সদরে ১ জন, কুমিল্লা মেডিক্যালে কলেজ হাসপাতালে ১ জন, চান্দিনায় ২ জন, দাউদকান্দিতে ১ জন, দেবিদ্বারে ১ জন, তিতাসে ২ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, বুড়িচংয়ে ১ জন, মনোহরগঞ্জে ১ জন ও মুরাদনগরে ৩১ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭ জন।
আরো পড়ুন : করোনা জয়ী আরও ১৪৫ পুলিশ সদস্য বাড়ি ফিরলেন
এ নিয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ৩৫২ জনে এবং জেলায় মারা গেছেন মোট ১৪ জন। কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি