উন্নত চিকিৎসার ফলে করোনাক্রান্ত আরও ১৪৫ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। মঙ্গলবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তারা বাড়ি ফিরেছেন। তাদের কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ১৪৫ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুইবারই কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে ফুল দিয়ে বিদায় জানান।
আরো পড়ুন : আম্ফান মোকাবেলায় প্রস্তুত নৌবাহিনী
পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, এ পর্যন্ত করোনাক্রান্ত ৪৩০ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।
ইত্তেফাক/ইউবি

