রাউজান উপজেলা চেয়ারম্যান করোনা আক্রান্ত

রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য জানা যায়। 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ফজলে রাব্বী জানান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দায় চৌধুরী বাবুলের করোনা উপসর্গ দেখা দেয় ১৭ মে। ১৮ মে তার নমুনা সংগ্রহ করার পর ১৯ মে করোনা পজিটিভ পাওয়া যায়। নিয়ম অনুযায়ী উপসর্গ দেখা দেয়ার দুই আগে ১৫ মে পর্যন্ত তার সংস্পর্শ কেউ আসলে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এতে কেউ সংক্রমিত হওয়ারও আশঙ্কা নেই। 

আরো পড়ুন : ঈদে মৃত্যুদূত হয়ে বাড়ি যাবেন না : আইজিপি

করোনায় আক্রান্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

ইত্তেফাক/ইউবি