গোপালগঞ্জে ঢাকাফেরত ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত 

গোপালগঞ্জে ঢাকাফেরত ৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) দুপুরে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। এর মধ্যে ৫৬ জন সুস্থ হয়েছেন। ১ জান মারা গেছেন। আক্রান্ত ৭৩ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় টুঙ্গিপাড়ায় ৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আক্রান্তদের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরো পড়ুন: রংপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদের খাবার বিতরণ

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১ চিকিৎসকসহ ৩০ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৬ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৩০ জন ও টুঙ্গিপাড়ায় ২৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরতরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে সিভিল সার্জন জানান। 

ইত্তেফাক/এএএম