রামগতিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে রিহাত হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ। ঈদের দিন সোমবার বিকেলে উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রিহাত ওই এলাকার আশরাফ মিয়ার বাড়ির রাজিব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পরিবারের লোকজনের অজান্তে রিহাত নিজ বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআর