চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাবেক চারবারে সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ মতিনের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় মুন্সিবাড়ীতে (নিজ বাড়িতে) দুই দফা জানাযা শেষে তাকে বাবা-মায়ের কবরের পাশি সমাধিস্ত করা হয়।
উল্লেখ্য, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের চারবারের প্রাক্তন সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমএ মতিন (মতিন স্যার) মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহে ওয়া…রাজেউন)।
তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৪ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পৌরসভাধীন টোরাগড় গ্রামের মুন্সী বাড়ির খান সাহেব মরহুম জুনাব আলীর মুন্সীর ছেলে।
ইত্তেফাক/এসি