ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কা লেগে মেডিকেল কলেজ ছাত্র শামসুজ্জামান দীপু ( ২১ ) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে হরিণাকুণ্ডু উপজেলার দখলপুরে এ দুর্ঘটনা ঘটেছে। দীপু দখলপুর গ্রামের আবু তাহেরের ছেলে ও ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
হরিণাকুণ্ডু থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, ঘূর্ণিঝড়ে রাস্তার উপর একটি গাছ ভেঙে পড়ে। গাছের এক পাশ কেটে চলাচলের যোগ্য করা হয়। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ভেঙে পড়া গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে চালক শামসুজ্জামান দীপু রাস্তার উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলে তিনি মারা যান।
ইত্তেফাক/এমআরএম