সিংগাইরে করোনা উপসর্গ নিয়ে এক মুদি ব্যবসায়ীর  মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে করোনা উপসর্গ নিয়ে এক মুদি ব্যবসায়ীর  মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত মুদি ব্যবসায়ী বাদল সাহা (৫৫)উপজেলার জয়মন্টপের রাধানাথ সাহার ছেলে। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে  নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে,বাদল সাহা ও তার ছোট ভাই আশীষ সাহা বেশ কয়দিন ধরে জ্বর ও শ্বাস কষ্ঠ নিয়ে ভুগছিলেন।  গত মঙ্গলবার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার পরীক্ষার জন্য রক্তের নমুনা পরীক্ষা দিয়ে আসেন বাদল সাহা । নমুনা রিপোর্ট আসার কথা ছিল বৃহস্পতিবার।  আগের দিনই তার মৃত্যু হলো।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও করোনায় হিন্দু দাহ  কার্যের সভাপতি শান্তি লাল মন্ডলের অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী করোনা উপসর্গ নিয়ে মৃত  হিন্দুদের স্বশানে দাহ করার ক্ষেত্রে হিন্দু কল্যাণ ট্রাষ্ট সহযোগিতা করবে।  কিন্তু বার বার জানানোর পরও হিন্দু কল্যাণ ট্রাষ্টের লোকজন  এগিয়ে আসেননি। এমনকি প্রশাসনেরও কেও এগিয়ে আসেননি। এগিয়ে আসতে চাননি  আত্নীয় স্বজনেরা।  যা করার করেছেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসেন। তিনি নিজেই বৃষ্টিতে ভিজে আরো তিনজন মুসলমান সহযোগীকে নিয়ে অবশেষে কবর খুদে লাশ মাটিতে পুতে দেন।  

ইত্তেফাক/এসআই