করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকেপড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়া অব্যহত রেখেছে ভারত সরকার। বৃহস্পতিবার সকালে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০৯ জনকে ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণে এসেছিলেন।
এসময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস, অনিন্দ্য ব্যানার্জী। তাদের অভ্যর্থনা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, আখাউড়া উপজেলা নির্বাহী তাহমিনা আক্তার রেইনা।
আরও পড়ুন: প্রকৃতির বুকে মানুষের বল্লম
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম দফায় ভারতীয়রা বাংলাদেশ ছাড়ার সময় তাদের সঙ্গে এবং বাংলাদেশ ও ভারত স্থলবন্দর সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দেন হাই কমিশনার। পরে আটক পড়া ভারতীয়রা বাড়িতে যেতে পেরে সন্তোষ্টি প্রকাশ করেন এবং হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান নেছার আহমদ চৌধুরী, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ।
ইত্তেফাক/এসি