লালমোহনে টর্নেডোর থাবা, শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ভোলার লালমোহনে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। এছাড়া বিধ্বস্ত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার (২৭ মে) রাত পৌনে ১০টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ, রমাগঞ্জ ও  ধলীগৌরনগর ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের ওপর টর্নেডো আঘাত হানে। এতে ওইসব এলাকার অন্তত শতাধিক  ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এছাড়া টর্নেডোর আঘাতে ছিঁড়ে যায় বিদ্যুতের লাইন । ২৪  ঘণ্টা যাবত এসব এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছে ।

এদিকে বৃহস্পতিবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ব্যক্তিগত তরফ থেকে নগদ পাঁচ হাজার করে টাকা ও প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সহায়তা প্রদান করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য আরও ত্রাণ সহায়তা প্রদান করা হবে। 

আরও পড়ুন: প্রকৃতির বুকে মানুষের বল্লম

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানান,  ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হচ্ছে। তাদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।

ইত্তেফাক/এসি