কুড়িগ্রামে করোনার উপসর্গ নিয়ে সহকারী অধ্যাপকের মৃত্যু

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম রঞ্জু (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ি এলাকায়। বৃহস্পতিবার বিকেল ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: নুর বখত জানান, করোনা উপসর্গ নিয়ে গত ২৫ মে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা শনাক্তের জন্য তার রক্তের নমুনা সংগ্রহ করা হলেও ফলাফল আসার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিনকন্যা রেখে গেছেন।


ইত্তেফাক/আরকেজি