গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ আক্রান্ত সিনিয়র স্টাফ নার্সের পরিবারের ৩ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে ৪জন সুস্থ হয়েছেন।
আক্রান্ত ৩১ জন কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ভবনে অস্থায়ী আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার উপজেলার ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এদের মধ্যে বৃহস্পতিবার রাতে ৩ জনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনায় আক্রান্ত এক সিনিয়র স্টাফ নার্সের পরিবারের ৩ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ইত্তেফাক/এমআরএম