পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ধান বোঝায় ট্রলিতে থাকা দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পত্নীতলা-সাপাহার সড়কের ঘড়াইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহাবুব (৪২) ও আনোয়ার হোসেন (৪০)।

 

পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিলেন তারা। ঘড়াইল পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ট্রাকটি ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।

 

ওসি জানান, লাশ দুটি উদ্ধার করা হয়েছে । ট্রাক চালক পলাতক। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

ইত্তেফাক/এএম