জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবকের (১৮) মৃত্যু হয়েছে। শনিবার বকশীগঞ্জ পৌরসভার নামাপাড়ার বাড়িতে তিনি মারা যান।
ওই যুবক নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।
বকশীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, ৫ দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে ওই যুবক বকশীগঞ্জে আসে। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিল। তার অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ পাঠানো হয়। কিন্তু পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ না নিয়ে বাড়িতে রেখে দেন। শনিবার বাড়িতে তিনি মারা যান। মৃত্যুর পর তার ও পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জমশেদ খোন্দকার জানান, ধর্মীয় রীতি অনুযায়ী লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি