ব্রাজিলে দুই হাজার মানুষের উপর করোনার ভ্যাকসিন পরীক্ষা

ব্রাজিলে প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে যাচ্ছে। পরীক্ষার জন্য দুই হাজার মানুষকে বেছে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রোজেনেকা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ভ্যাকসিন ক্যানডিডেট দিয়ে এই পরীক্ষা হবে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসেই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে।

ব্রাজিলে করোনা সংক্রমণের কেন্দ্র সাও পাওলো থেকে পরীক্ষা জন্য হাজার জনকে বেছে নেওয়া হয়েছে।

অক্সফোর্ডের ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিম তৈরি করেছে এই ভ্যাকসিন। এটি বানরের উপর পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু ব্যর্থ হয়েছে। 

তবে বানরের শরীরে কোভিড সংক্রমণ রুখতে না পারলেও নিউমোনিয়া প্রতিরোধ করেছে এই ভ্যাকসিন।

মানুষের শরীরে কীভাবে এই ভেক্টর ভ্যাকসিনের প্রয়োগ সফল হবে সেই নিয়ে গবেষণা চলছে অক্সফোর্ডে। 

গবেষণার নেতৃত্বে রয়েছেন ভাইরোলজিস্ট সারা গিলবার্ট, অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড, টেরেসা লাম্বে, ডক্টর স্যান্ডি ডগলাস ও অধ্যাপক অ্যাড্রিয়ান হিল। 

অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে যৌথভাবে নতুন করে ভ্যাকসিনের ডিজাইন করছে অক্সফোর্ড।

ইত্তেফাক/জেডএইচ