ভারত-চীন সীমান্তে চলমান সমস্যা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে দেশ দুটির সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। গত ৬ জুন চুসুল-মোলদা অঞ্চলের ভারতীয় কর্পস কমান্ডার ও চীনের কমান্ডার এ বিষয়ে একসঙ্গে আলোচনা করে। খুবই আন্তরিক এবং ইতিবাচকভাবে সেই আলোচনা সম্পন্ন হয়েছে। উভয় পক্ষ বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের পথে হাটার বিষয়ে সহমত পোষণ করেছে। উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি ও সম্পর্কের ভিত্তিতে এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান খোঁজা হবে বলে আলোচনা করা হয়। ভারত চীন সীমান্তে শান্তি বজায় রাখা উভয় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।
ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি হবে চলতি বছরে। আর এই সম্পর্ক আরো দৃঢ় করতে সমানে কাজ করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করা হয়।
উভয় দেশ শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধানের জন্য সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে বলে জানায় নয়া দিল্লি।
ইত্তেফাক/আরএ